বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত আসমা, সাহায্যের প্রয়োজন

প্রতিনিধি, কুমিল্লা
ক্যান্সার আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করা হয় আসমাকে। ইনসেটে তার ক্যান্সার আক্রান্ত হওয়ার আগের ছবি।

১০ বছর বয়সী শিশু আসমা গত তিন বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। যদিও আসমাকে বাঁচাতে চেষ্টায় কোনো কমতি রাখছে না তার পরিবার। হতদরিদ্র পরিবারটি আসমার চিকিৎসায় সাধ্যমতো চেষ্টা করেছে। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য ২১ লাখ টাকা ব্যয় হয়েছে। পুরোপুরি সুস্থ হতে এখনো ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু আসমার পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা অসম্ভব।

কুমিল্লার বরুড়া উপজেলার কেমতলী গ্রামের বাসিন্দা মো. আব্দুল আওয়ালের মেয়ে আসমা আক্তার। স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো আসমা। অসুস্থ হওয়ার পর থেকে তার পড়ালেখা বন্ধ রয়েছে।

আসমার বাবা আব্দুল আওয়াল বলেন, ২০২১ সালে আসমার বাম হতে সমস্যা দেখা দেয়। পরে স্থানীয় এক চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় একজন অর্থোপেডিক চিকিৎসক দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে আসমার ক্যান্সার ধরা পড়ে।

এরপর ঢাকায় বেশ কয়েকটি হাসপাতালে নিয়ে পুনরায় পরীক্ষা করলে সেখানেও আসমা ক্যান্সার আক্রান্ত বলে জানান চিকিৎসকরা। পরে ঢাকার মিরপুর অলোক হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতালে নেন। সেখান থেকে ধানমন্ডির আহমেদ মেডিক্যাল সেন্টারের চিকিৎসক ডা. সাবিনা করিমের কাছে নিয়ে যান। পরে ওই চিকিৎসকের পরামর্শে থেরাপি ও নিয়মিত ওষুধ খাওয়ার ফলে প্রায় তিন বছর সুস্থ ছিলেন আসমা।

তিনি আরো বলেন, আসমা প্রায় সুস্থ হয়ে গিয়েছিল।

কিন্তু হঠাৎ করে চলতি বছরের মার্চ মাস থেকে আবারো তার হাতে সমস্যা দেখা দেয়। পরে পুনরায় তাকে ডা. সাবিনা করিমের কাছে নেওয়া হয়।

আব্দুল আওয়াল জানান, ইতিমধ্যে ২১ লাখ টাকা আসমার চিকিৎসায় ব্যয় করা হয়েছে। প্রতিমাসে দুইটা থেরাপি দিতে হয়। এতে প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। চিকিৎসা করাতে গিয়ে তিনি পুরোপুরি নিঃস্ব হয়ে গিয়েছেন। বর্তমানে চিকিৎসা করানোর মতো তার কাছে কোনো অর্থ নেই। তাই সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

আসমাকে সাহায্য পাঠানোর মাধ্যম- ০১৮২১-৯১০৪৬১ (নগদ, আসমার বাবার নম্বর)

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১১ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১২ ঘণ্টা আগে