ডেস্ক, রাজনীতি ডটকম

কক্সবাজারের উখিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় একটি মসজিদের খতিবসহ ৩ জন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও ওই ওয়ার্ডের জামায়াত আমির নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসাইনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন।
স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, কুতুপালং পশ্চিম পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে তাদের মাঝে সংঘর্ষ হয়।
এ সময় হামলা-পাল্টাহামলা ও এলোপাতাড়ি কোপানোয় উভয় পক্ষের অনেকেই আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, জমি নিয়ে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৫ দিন আগে