টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছে পাওয়া এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মিয়ানমারের মংডু -সোদাপাড়া এলাকার মৃত ইউনুছের ছেলে মো. হাফিজুর রহমান (২৮) ও একই এলাকার -মৃত সুলতানের ছেলে মো. আনোয়ার (৩০)।

লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমারের দুইজন নাগরিক পাচারের উদ্দেশ্যে টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকায় অবস্থান নেন। বিজিবির গোয়েন্দা তথ্যে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ তাদের আটক করে। এ সময় তাদের কাছে থেকে ৪ লাখ ৭৮ হাজার ২৪০ বাংলাদেশি টাকা, ২ লাখ ২৯ হাজার ৫০০ কিয়াত (মিয়ানমারের মুদ্রা) এবং ১০টি মোবাইল ফোন পাওয়া যায়। উদ্ধার হাওয়া এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৫২ লাখ টাকা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১০ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১২ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১২ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৩ ঘণ্টা আগে