দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ডাম্পট্রাকে ধাক্কা দিয়েছে বালুবোঝাই অপর একটি ট্রাক। এতে দুজন নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ফাজিলপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ট্রাকের হেলপার সজিব (১৮) ও কেন্দুরবাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।

জানা গেছে, রাতে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ডাম্পট্রাক নাজিরপুর এলাকায় এসে দাঁড়ায়। ভোর সাড়ে ৪টার দিকে বালুবোঝাই আরেকটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উল্টে সড়ক পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। আর ধাক্কা দেওয়া ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটিতে থাকা সাকিব ও সজিব গুরুতর আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি রুহুল আমিন বলেন, ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ কেটে দুজনকে উদ্ধার করা হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

৩ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৫ দিন আগে