এক পরিবহন বন্ধের দাবিতে কুমিল্লায় বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি

কুমিল্লা প্রতিনিধি
নগরীর প্রায় ৪০টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে। ছবি: সংগৃহীত

কুমিল্লা-চাঁদপুর সড়কে রুট পারমিট ছাড়া আইদি নামের একটি পরিবহনের বাস চলাচলের অভিযোগে ধর্মঘট ডেকেছে কুমিল্লা বাস মালিক সমিতি। নগরীর প্রায় ৪০টি রুটে বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, চালক ও সংশ্লিষ্টরা।

কুমিল্লা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল থেকে কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-চাঁদপুরসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।

পরিবহন নেতাদের দাবি, ২০২৩ সালে চাঁদপুর জেলা প্রশাসকের অনুমতি নিয়ে আইদি পরিবহন চলাচল শুরু করলেও কুমিল্লা থেকে কোনো রুট পারমিট দেওয়া হয়নি। এরপরও তারা নিয়ম না মেনে বাস চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে আইদি পরিবহনের চেয়ারম্যান মীর পারভেজ আলম বলেন, কুমিল্লা জেলা প্রশাসন থেকে রুট পারমিট না পেয়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জাঙ্গালিয়া বাস টার্মিনাল ছেড়ে প্রায় দুই কিলোমিটার দূরে পদুয়ার বাজার বিশ্বরোড থেকে বাস সার্ভিস চালু করা হয়। আইনি কোনো বাধা না থাকলেও এখনো অনাপত্তিপত্রও দেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, শুরু থেকেই কুমিল্লা বাস মালিক গ্রুপের একটি সিন্ডিকেট তাদের বাস চলাচলে বাধা দিয়ে যাচ্ছে।

অন্যদিকে কুমিল্লা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. তাজুল ইসলাম বলেন, আইদি পরিবহন চাঁদপুর জেলা প্রশাসন থেকে পারমিট পেলেও কুমিল্লা থেকে রুট পারমিট পায়নি। তবুও তারা বাস টার্মিনাল ব্যবহার করতে চাচ্ছে। এর আগেও কয়েক দফা বাধা দেওয়ার পর বিজয় দিবসে হঠাৎ করে কিছু বাস টার্মিনালে আনা হয়। বুধবার ও বৃহস্পতিবারও বাস আনার চেষ্টা করা হলে বাধ্য হয়ে তিনটি টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

সকালে টার্মিনালগুলোতে গিয়ে দেখা যায়, দূর-দূরান্তে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন। অনেকেই বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রা করতে বাধ্য হচ্ছেন।

পরিবহন ধর্মঘটে ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাইফুল ইসলাম বলেন, সকালে বাসা থেকে বের হয়ে জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে এসে দেখি বাস বন্ধ। পরে ১০০ টাকা বেশি ভাড়ায় পদুয়ার বাজার থেকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাসের টিকেট কেটেছি।

কুমিল্লায় দাপ্তরিক কাজ শেষে চট্টগ্রাম যাওয়ার জন্য জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে আসেন আবদুল হাই। ধর্মঘটের কারণে আজ তার বাসায় যাওয়া প্রায় অনিশ্চিত বলে জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

৭ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে