কক্সবাজারে সেনা কর্মকর্তা হত্যা: ২৫ জনের নামে ২ মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার হত্যার ঘটনায় ১৭ জনের নামোল্লেখসহ ২৫ জনের নামে দুটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মধ্যরাতে সেনা বাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যা এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি জানিয়েছেন, এ দুটি মামলায় ১৭ জনের নামোল্লেখ করে এবং ৮ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। এ পর্যন্ত এজাহারভুক্ত ৬ আসামি যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে ১০/১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। খবর পেয়ে লেফটেন্যান্ট তানজিমের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানিক দল ঘটনাস্থলে যায়। এ সময় এক ডাকাতেরর ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম নিহত হন।

এ সময় যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ৬ জন ডাকাতকে আটক করে এবং একটি পিকআপ গাড়ি জব্দ,একটি মোটরসাইকেল, একটি বন্দুক ও চোরা উদ্ধার করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১১ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১২ ঘণ্টা আগে