কেএনএফ সন্দেহে আটক ৫২ জন কারাগারে

বান্দরবান প্রতিনিধি
ছবি : সংগৃহীত

বান্দরবানের রুমা ও থানচি থানার মামলায় কেএনএফ সদস্য সন্দেহে আটক ৫২জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ( ৯ এপ্রিল) দুপুরে বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন।

যৌথবাহিনী অভিযানে এই পর্যন্ত ১৯ জন নারী ও ৩৫ জন পুরুষসহ মোট ৫৪ জনকে আটক করা হলে মঙ্গলবার এলিজাবেথ বম নামের এক নারী অন্তঃসত্ত্বা থাকার কারণে তাকে পর্যবেক্ষনে রাখার পাশাপাশি মঙ্গলবার ৫২ জনকেই কারাগারে পাঠানো হয়, অন্য ২ জনকে গত সোমবার কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো পুরুষরা হলেন, জেলার রুমা উপজেলার ২ নম্বর রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড বেথেলপাড়া এলাকার সাপলিয়ান থাং বম (২১), লাল রিন সাং বম (২৫), সাইরাস বম (২৫), মুন থাং লিয়ান বম (৩৩), পাছুং বম (৪৪), ভান লাল দিক বম (৩২), জাসুয়া বম (৪২), ভারৌ সাং বম (৩২), নলথন বম (৫৫), লাল রাম তিয়াম বম (৪৪), লালদাম লিয়াম বম (৩৬), লম জুয়াল বম (৫০), রাম থাং লিয়ান বম (১৭), ভান রুয়াত ময় বম (২৩), লাল ইমানুএল বম (৪৩), লালমুন লিয়ান বম (২৮), লাল থাং পুই বম (১৯), জেমস মিলটন বম (৩৪), রোসাং লিয়ান বম (৩০), লাল রোয়াত লম বম (৪৫), লাল দিন থার বম (৪০), জৌনুন নাং বম (৪৫), রেম থন বম (৬০), পেনাল বম (৬০), রুয়াল কম লিয়ান বম (৫৫), লাল রাওখম বম (৩৭), ভান লাল সম বম (৩৪), লাল রুয়াই বম (৫২), পাইন্দু এলাকার লিয়ান লুয়াই থাং বম (২৪) ও গিলবার্ট বম (১৭)।ভানুনুন নুয়াম বম (৩০), জেমিনিউ বম (২৬),গাড়িচালক মো. কফিল উদ্দিন সাগর (২৮) ও রুমা সোনালী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা (ক্যাশিয়ার) লাল তন লিয়ান বম (৫৪)।

নারীরা হলেন, ২ নম্বর রুমা সদর ইউপির ৪ নম্বর ওয়ার্ড বেথেল পাড়া এলাকার,আজিং বম (২০), লালসিং পার বম (৩০), ভান রিন কিম বম (৩৬), আতং বম (৩০), আলমন বম (২২), লাল মুন এং বম (১৯), লাল নুন জির বম (৩৪), মেলরি বম (২৬), লাল নুন বম (২৪), নেম পেন বম (৩৮), এলিজাবেত বম (৩০), লালত্নাহাকিম বম (৩০), পারঠা জোয়াল বম (১৯), জিং রোল এং বম (৩২), লাল নুন কিম বম (২৫), টিনা বম (১৮), লেরী বম (২৩) ও শিউলি বম (২১),আমে লনচেও বম (২২)।

বান্দরবান সদর কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক গত দুই দিনে ৫৪ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।

সদর কোর্ট পুলিশের এই পরিদর্শক আরো জানান, গতকাল এপ্রিল সোমবার কেএনএফ এর এই ঘটনায় ২ জনকে আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দফায় দফায় ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুট এবং ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৭ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৮ ঘণ্টা আগে