চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে পথচারী নিহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পিকনিকের বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মিঠাছরা এলাকার চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই নারায়ণগঞ্জের তুলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতা। বার্ষিক শিক্ষা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছিলেন তারা।

জানা গেছে, শিক্ষা সফরের উদ্দেশ্যে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ তুলারাম কলেজের শিক্ষার্থীরা বের হন। ঢাকা-চট্টগ্রামের মিঠাছরা পার হওয়ার সময় এক মানসিক ভারসাম্যহীন লোককে বাঁচাতে গিয়ে মহাসড়কের পাশে খাদে আছড়ে পড়ে তাদের বাস। এতে ওই লোকটি ঘটনাস্থলেই মারা যান।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে