বগি রেখে চলে গেল কক্সবাজার এক্সপ্রেস

চট্টগ্রাম প্রতিনিধি

ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই স্থানে বগি রেখেই ছেড়ে এসেছে ট্রেনটি।

শনিবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার বোয়ালখালী গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার আবু জাফর জানান, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি বিকেল সোয়া ৩টার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে। তবে বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটির কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বিচ্ছিন্ন বগিটি রেল লাইনে রেখে এবং বগিতে থাকা যাত্রীদের অন্য বগিতে নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে আসে। বর্তমানে চট্টগ্রাম স্টেশনে রয়েছে ট্রেনটি। নতুন আরেকটি বগি লাগিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। আরেকটা বগি সংযোজন করতে কিছুটা সময় লাগছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে আসে।

এদিকে, কক্সবাজার রেললাইনে বগি আটকে থাকায় বর্তমানে এই রুটে রেল চলাচল বন্ধ রয়েছে। এতে বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ও দোহাজারীগামী ফার্নেস অয়েলবাহী ওয়াগন ট্রেনও আটকে গেছে।

রেললাইন থেকে বগিটি সরিয়ে নিতে উদ্ধারকারী ট্রেন আনা হচ্ছে বলে রেলওয়ে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে