প্রতিনিধি, লক্ষ্মীপুর

ফ্যাসিস্ট সরকার খুশি মনে ঈদ করতে দেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সোমবার (৩১ মার্চ) সকালে লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগাহ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। বিগত ১৬ থেকে ১৭ বছর খুশি মনে ঈদ উদযাপন করা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট সরকার খুশি মনে ঈদ করতে দেয়নি। আজ দেশের মানুষের আন্তরিকতা ও সহযোগিতায় আমরা সবাই খুব শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপন করতে পারছি।
তিনি আরও বলেন, আজ আমাদের মধ্যে আনন্দ ও খুশি বিরাজ করছে। আমরা যেন সামনের দিনগুলো এভাবেই ধরে রাখতে পারি। সেখানে যথেষ্ট ঐক্যের প্রয়োজন রয়েছে। সুদৃঢ় ঐক্যই আমাদের সবার মধ্যেই এ আনন্দ ধরে রাখতে পারবে। আমার বিশ্বাস আমরা সবাই সুন্দরভাবে আছি। মিলেমিশে আছি এবং থাকবো। এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।
এ সময় উপস্থিত ছিলেন সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল আদনান, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহবাজ চৌধুরী জিদান প্রমুখ।

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে
প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।
৩ দিন আগে
রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৪ দিন আগে