খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় সহিংসতাকে কেন্দ্র করে গতকাল রবিবার গুলিতে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাদের প্রত্যেকের বাড়ি জেলার গুইমারায়।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হাফছড়ি ইউনিয়নের আথ্রাউ মারমা (২৪), লিচুবাগান এলাকার আথুইপ্রু মারমা (২৬) ও বটতলাপাড়ার থোয়াইচিং মারমা (২৪)।
সিভিল সার্জন মো. ছাবের জানান, নিহত ব্যক্তিদের মরদেহ হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্ত শেষে আইনী প্রক্রিয়ায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রবিবার রাতে আইএসপিআর জানিয়েছে, পাহাড়ি দুর্বৃত্তের গুলিতে গতকাল গুইমারার রামসু বাজার এলাকায় হতাহতের ঘটনা ঘটে।
এদিকে ধর্ষণ ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। তবে বেলা ১২টা থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ শিথিল করেছে সংগঠনটি। ফলে দূরপাল্লার গাড়ি ছেড়ে গেছে।
এদিকে খাগড়াছড়ি ও গুইমারায় প্রশাসনের আহুত ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। আগের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনীর টহলের পাশাপাশি বিজিবি, পুলিশ মাঠে রয়েছে।
পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, উদ্ভুত অবস্থা ক্রমেই উন্নতির দিকে। আজ কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সময়মতো ১৪৪ ধারাও তুলে নেয়া হবে।
২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। ওই ঘটনার প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা অবরোধ আহ্বান করে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে