সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার রশিদনগর এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। রামু থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক শাহাব উদ্দিন, যাত্রী মর্জিনা এবং তাঁর শিশু সন্তান। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
রশিদনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বদি আলম বলেন, রশিদনগর রেলক্রসিং দিয়ে পার হওয়ার সময় অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ে। এ সময় কক্সবাজার এক্সপ্রেস নামের ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলে যাত্রীদের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, রেলক্রসিংটিতে গেটম্যান না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে