লামায় ট্রাক উল্টে শ্রমিক নিহত

বান্দরবান প্রতিনিধি
ফাইতং ইউনিয়নের শেষ সীমানায় বদরটিলা নামক জায়গায় পাহাড়ে উঠতে গিয়ে ট্রাকটি এভাবেই উল্টে যায়

বান্দরবানের লামা উপজেলায় ট্রাক উল্টে মো. জাহাঙ্গীর আলম (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও সাতজন। বুধবার (২২ মে) সকালে উপজেলার দুর্গম পাহাড়ি ফাইতং-গজালিয়া সড়কের বদরটিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম কক্সবাজারের বাংলাবাজার থানার ঘোনাপাড়ার বাসিন্দা এরশাদুল হকের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাইতং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মফিজ উদ্দিন জানান, সকালে হারবাং এলাকা থেকে ছাদ ঢালাইয়ের কাজে ১৫-২০ জন শ্রমিক নিয়ে ট্রাকটি গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়ায় যাচ্ছিল। পথে ফাইতং ইউনিয়নের শেষ সীমানায় বদরটিলা নামক জায়গায় পাহাড়ে উঠতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক মো. জাহাঙ্গীর নিহত হন। এসময় আহত হন আরও সাতজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, ফাইতং থেকে গাজালিয়ায় কাজে যাওয়ার সময় ট্রাক উল্টে হতাহতের ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৪ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৫ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৬ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৭ ঘণ্টা আগে