শিক্ষার্থীদের গ্রাফিতিতে সাজছে খাগড়াছড়ি

খাগড়াছড়ি প্রতিনিধি

ট্রাফিক ব্যবস্থাপনা, শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার পর এবার শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় সেজে উঠছে খাগড়াছড়ি শহর।

শনিবার(১০আগস্ট) সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে খাগড়াছড়ি শহরে মুক্তমঞ্চ, আদালত সড়কের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেন শিক্ষার্থীরা।

এসব গ্রাফিতিতে বৈষম্য-স্বৈরাচার বিরোধী, গঠনতন্ত্র পুনর্গঠন, অসাম্প্রদায়িক বাংলাদেশ নিমার্ণের চাওয়া ও জানা-অজানা লাখো বীরদের প্রতি সম্মান প্রদর্শন ফুটে ওঠে। পৌর শাপলা চত্বরের মুক্তমঞ্চে বীর শহীদ আবু সাঈদের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়।

শহরের বিভিন্ন স্থানে গ্রাফিতি অঙ্কনের কাজ অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।

এদিকে সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হবে আজকের দিনের কর্মসূচি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে