ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২০: ২২

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি ও অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সন্ধ্যা নাগাদ নিহতদের পরিচয় জানা যায়নি।

কাজী মো. মিজানুর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় ঢাকামুখী দুটি মোটরসাইকেল ও মাধবপুর অভিমুখী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। পরে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে হাইওয়ে থানা পুলিশ এসে সেখান থেকে তিন জনের লাশ উদ্ধার করে। পরে আরো একজন মারা যায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, তিন জনের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। পরে একজনের লাশ তার আত্মীয়রা নিয়ে গেছে বলে স্থানীয়ভাবে জানতে পেরেছি। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে