চাঁদপুরে জামিন পেলেন বিএনপি-জামায়াতের ৮৯ নেতাকর্মী

চাঁদপুর প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর চাঁদপুরে রাজনৈতিক মামলা থেকে জামিন পেয়েছেন বিএনপি-জামায়াতের ৮৯ জন নেতাকর্মী।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জেলা জজ আদালতের একাধিক বিচারক তাদের আবেদন শুনানির পর জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সহিংসতার ঘটনায় সাতটি মামলা হয়। পুলিশ বাদী হয়ে এসব মামলা করেছিলেন। পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী এসব ঘটনায় জেলায় ৮১ জন আসামি গ্রেপ্তার হন।

এদিকে সকাল ১০টার পর জেলা জজ আদালতে জামিন নেওয়ার জন্য ভিড় করতে থাকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল ১১টার দিকে আদালত এলাকায় মিছিল নিয়ে আসে বিএনপি ও জামাতের নেতাকর্মীরা। পরে আদালত চত্বরে দাঁড়িয়ে বক্তব্য দেন তারা।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ মুনীর হোসাইন বলেন, রাজনৈতিক বিভিন্ন মামলায় চাঁদপুর কারাগার থেকে বিএনপি-জামায়াতের ৮৯ জন নেতাকর্মী জামিনে কারামুক্ত হয়েছে। এখনও আর আট থেকে নয়জন কারাগারে রয়েছেন। তারা বুধবার মুক্ত হবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে