উখিয়া সীমান্তে ভারী অস্ত্রসহ আরাকান আর্মির সদস্য আটক

সাঈদ মুহাম্মদ আনোয়ার, কক্সবাজার
সোমবার কক্সবাজারের উখিয়ায় আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বিজিবি। ছবি: ফোকাস বাংলা

কক্সবাজারে উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ‘অস্ত্রসহ অনুপ্রবেশকারী’ আরাকান আর্মির এক সদস্যকে আটক করেছে বিজিবি। সোমবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আরাকান আর্মি ওই সদস্য।

বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আটক জীবন তঞ্চঙ্গা (২১) মিয়ানমারে বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সদস্য। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক একটি বিদেশি ভারী আগ্নেয়াস্ত্র ও কিছু সংখ্যক গুলি।

লে. কর্নেল জসিম উদ্দিন বলেন, সকালে উখিয়ার বালুখালী সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে অস্ত্রসহ এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। পরে তিনি বালুখালী ক্যাম্পের একটি সীমান্ত চৌকিতে বিজিবির সদস্যদের কাছে অস্ত্র সমর্পণ করে আশ্রয় চান। এসময় বিজিবির সদস্যরা অস্ত্রটি জব্দ করে আরাকান আর্মির ওই সদস্যকে হেফাজতে নেয়।

বিজিবির এ কর্মকর্তা বলেন, আরাকান আর্মির আটক সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত নিরাপত্তা হুমকিতে পড়ায় সে অস্ত্রসহ পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান, লে. কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

২ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে