কাস্টমসের সার্ভার হ্যাক করে মদ-সিগারেট খালাসের চেষ্টা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৬, ০১: ২১
গ্রেপ্তার শেখ সেজান। ছবি: সংগৃহীত

কাস্টমসের সার্ভার হ্যাকিং করে ভুয়া নথিতে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা মদ ও সিগারেট খালাসের চেষ্টা মামলার শেখ সেজান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গত বুধবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গ্রেপ্তার শেখ সেজানের বাড়ি নড়াইলের লোহাগাড়া উপজেলায়। একসময় জন্ম নিবন্ধন সনদ জালিয়াতিতে সম্পৃক্ত ছিলেন তিনি। এখন হ্যাকিং করে কাস্টমসের সার্ভারে প্রবেশের মাধ্যমে বিভিন্ন জালিয়াতিতে জড়িত।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ। তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে অবৈধভাবে কাস্টমসের সার্ভারে অনুপ্রবেশের মাধ্যমে মিথ্য ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ ও সিগারেট খালাসের চেষ্টার ঘটনায় এক মামলায় আসামি শেখ সেজান।

পুলিশ কর্মকর্তা ফয়সাল আহম্মেদ আরও বলেন, ওই বছর ২ ডিসেম্বর চট্টগ্রামের বন্দর থানায় হওয়া মামলাটির তদন্ত করতে গিয়ে শেখ সেজানের সম্পৃক্ততা পায় পুলিশ। সেজান ২০২৩ সালে চট্টগ্রামে জন্ম নিবন্ধন জালিয়াতি মামলায়ও গ্রেপ্তার হয়েছিলেন। বুধবার বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সেজান একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানান অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মেদ। বলেন, এ চক্র চীন থেকে বন্ডের আওতায় শুল্কমুক্ত সুবিধায় ফেব্রিক্স আমদানির মিথ্যা ঘোষণার আড়ালে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ আমদানি করেছিল। অন্তত ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আনা মদ একজন কাস্টমস কর্মকর্তার ইউজার আইডি হ্যাকিংয়ের মাধ্যমে সার্ভারে ঢুকে চালানটি খালাসের চেষ্টা করে তারা। এ ঘটনায় হওয়া মামলায় আগেও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের এক জনের জবানবন্দিতে সেজানের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

সিএমপির তথ্য বলেছে, ২০২৩ সালের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্তদের অগোচরে কয়েক হাজার জন্ম নিবন্ধনের ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত করতে গিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিট একটি চক্রের সন্ধান পায়; যারা অবৈধভাবে সার্ভারে প্রবেশ করে জন্ম নিবন্ধন করত। সে ঘটনায় মামলা হওয়ার পর ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি কাউন্টার টেরোরিজম ইউনিট শেখ সেজানকে গ্রেপ্তার করে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, জন্ম নিবন্ধন জালিয়াতির ঘটনায় বেশকিছুদিন কারাগারে ছিলেন সেজান। এ সময় তার সঙ্গে কাস্টমসের সার্ভার হ্যাকিং চক্রের সখ্য গড়ে ওঠে। জামিনে ছাড়া পেয়ে সে কাস্টমস সার্ভার হ্যাকিংয়ের সঙ্গে জড়িয়ে পড়ে।

এদিকে কাস্টমস সার্ভার হ্যাকিংয়ে সেজানের সম্পৃক্ততা পেয়ে গত বছর নড়াইলে তার বাড়িতে অভিযান চালান হয়েছিল তথ্য দিয়ে মামলার তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, যে মোবাইল ব্যবহার করে সেজান কাস্টমস কর্মকর্তার আইডি হ্যাক করেছিল, সেটা জব্দ করা হয়। সে সময় সেজানকে না পেয়ে তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।

ওই পাসপোর্ট নম্বর দিয়ে সেজানের বিদেশ যাত্রা আটকাতে ইমিগ্রেশন পুলিশকে সে সময় চিঠি দেওয়া হয়। বেশ কিছু দিন পালিয়ে থাকার পর সেজান নতুনভাবে পাসপোর্ট তৈরি করে সেটি দিয়ে গত বুধবার নেপাল যাওয়ার চেষ্টা করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement