চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসায় হামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলা করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল নগরীর ষোলশহর এলাকা অতিক্রম করার সময় শিক্ষামন্ত্রীর বাসায় এই হামলা করা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনে থাকা কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।

মন্ত্রীর ভগ্নিপতি সেলিম আক্তার চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিক্ষোভকারীরা মন্ত্রীর বাসভবনে হামলা করেছে বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

নগরীর পাঁচলাইশ থানার ডিউটি অফিসার এসআই তৃষা দাস সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রীর বাসায় হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।’

মন্ত্রীর চাচাতো ভাই মেজবাউদ্দিন নোবেল বলেন, ‘২০০-২৫০ বিক্ষোভকারী মন্ত্রীর বাসভবনের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। বাসার সামনে থাকা একটি পাজেরো জিপসহ আরো গাড়ি ভাঙচুর করে। এরপর বৈঠকখানার জানালার কাচ, ফুলের বাগান তছনছ করে। এ সময় মন্ত্রীর মা ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বাসায় ছিলেন।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে