প্রতিবেদক, রাজনীতি ডটকম

কক্সবাজারে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুনে দুই শতাধিক ঘর পুড়ে গেছে। শনিবার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
৮ এপিবিএন-এর অধিনায়ক মো. আমির জাফর এতথ্য নিশ্চিত করেছেন। তবে, কিভাবে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে অধিনায়ক আমির জাফর বলেন, দুপুরে ১৩ নম্বর তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের কাঁঠালতলী বাজারে আগুন লাগে। মুহূর্তেই আগুন কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে অবহিত করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি বলেন, প্রাথমিকভাবে রোহিঙ্গাদের দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ২৪ মে একই ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটেছিল। সেসময় হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় তিন শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৩ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৭ ঘণ্টা আগে