প্রতিনিধি, লক্ষ্মীপুর

বিএনপি’র যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘বাংলাদেশে পরিবর্তন আনতে হলে তরুণ প্রজম্মকে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেভাবে হাসিনার বিরুদ্ধে আমরা ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছি সেভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেই আন্দোলনের ফলাফলকে নস্যাৎ করার জন্য তারা এখনো ষড়যন্ত্র চক্রান্ত করে যাচ্ছে।’
শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদ্রাসায় বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
এ্যানি বলেন, তারেক রহমানের কঠিন সিদ্ধান্ত কোনভাবেই অন্যায় কাজ করা যাবে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের একই সিদ্ধান্ত। আমরা কিন্তু এখন সরকারে নেই, সামনে নির্বাচন হবে, আমরা যদি ভালো কাজ করি অবশ্যই জনগণ আমাদের রায় দিবে। খারাপ কাজ করলে জনগণ কিন্তু মনে রাখবে। যেটা আওয়ামী লীগ করছে সেটা বিএনপি করবে না। এক্ষেত্রে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ তরুণ প্রজম্মকে সজাগ থাকতে হবে।
বিএনপির এ নেতা আরও বলেন, শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়ে পালিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র পালিয়ে যায়নি। এখন ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ তাদের টাকার অভাব নেই। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করেছে। সেই টাকা দিয়ে এখন আমার আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে আরো সজাগ থাকার আহ্বান জানিয়ে অবিলম্বে ছাত্র-জনতার খুনিদেরও বিচার শুরু করার দাবি জানান এ্যানি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যা দুর্গতদের সহায়তায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে এ ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
৯ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১১ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১১ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১২ ঘণ্টা আগে