আ.লীগের সাবেক এমপির মার্কেটের নতুন নাম ‘আবু সাঈদ কমপ্লেক্স’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলমের মালিকানাধীন ‘মোরশেদ আলম কমপ্লেক্স’র নাম পরিবর্তন করা হয়েছে। পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের নামে কমপ্লেক্সের নামকরণ করা হয়েছে। কমপ্লেক্সেটির নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ আবু সাইদ কমপ্লেক্স’। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নামটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বুধবার (৭ আগস্ট) বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, গত কয়েকদিনের আন্দোলন ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে মার্কেটটি হামলার শিকার হয়। ভবনটির সামনের অংশের গ্লাস ও বিভিন্ন অবকাঠামোতে ভাঙচুর করা হয়। আন্দোলনকারী ছাত্র-জনতার একাংশ আজকে মোরশেদ আলম কমপ্লেক্সের সাইনবোর্ড খুলে সেখানে শহীদ আবু সাইদ কমপ্লেক্স লিখিত সাইনবোর্ড টানিয়ে দেয়।

জানা যায়, গত ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকায় থেকে ক্যাম্পাসের দিকে যান। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ারশেলসহ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে মিছিলের সম্মুখ থেকে বুক পেতে দেওয়া আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন।

স্থানীয় ব্যবসায়ী মুনীম ফয়সাল বলেন, সংসদ সদস্য মোরশেদ আলম মালিক হলেও অনেকে দোকান আছে এই কমপ্লেক্সে। তাই বলা যায় উনি একা মালিক নন। মালিকানা যেই হোক আবু সাঈদের নাম থাকলে আমরা খুশি হব। তার ত্যাগের কথা স্মরণ থাকবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালীর সমন্বয়ক মো. ফরহাদুল ইসলাম বলেন, মোরশেদ আলম কমপ্লেক্সের নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ কমপ্লেক্স নামকরণ করেছে স্থানীয় ছাত্র-জনতা। এমন ছবি দিয়ে নামকরণ করার দাবি জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১২ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৩ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৪ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৫ ঘণ্টা আগে