চট্টগ্রাম ব্যুরো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে চকরিয়া-পেকুয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাফর আলম। তবে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পাননি তিনি। দলীয় মনোনয়ন না পেয়ে হন স্বতন্ত্র প্রার্থী। কিন্তু নির্বাচনে কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের কাছে পরাজিত হন।
এবার উপজেলা পরিষদ নির্বাচনেও হেরেছেন সাবেক সংসদ সদস্য জাফর আলম। তিনি বর্তমান চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর কাছে হেরেছেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, ফজলুল করিম সাঈদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, চেয়ারম্যান পদে ফজলুল করিম সাঈদী ৫৯ হাজার ৯৫৩ ভোট পান। আর জাফর আলম পেয়েছেন ৫৮ হাজার ২৮২ ভোট। এ ছাড়া আনারস প্রতীকের আবদুল্লাহ আল হাসান পেয়েছেন ৪ হাজার ৩২৬ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউল আলম পেয়েছেন ১ হাজার ২ ভোট।
উল্লেখ্য, জাফর আলম এর আগে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভার মেয়র ছিলেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১৪ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১৫ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৭ ঘণ্টা আগে