চট্টগ্রাম প্রতিনিধি

বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফরমের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আগেও কোন সরকার কথা রাখেননি। নির্বাচনের ইশতিহারে ঘোষণা দিয়েও বাস্তবায়ন করেনি। আগের সরকার ইশতিহারে বলেছিল পরিবারের সবার সম্পদ ঘোষণা করা হবে। কিন্তু করেন নি। এছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকারও ঘোষণা দিয়েছিল সম্পদের বিবরণী দিবে উপদেষ্টারাও কিন্তু বাস্তবে দেয়নি।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফরমের প্রাক-নির্বাচনি উদ্যেগ শীর্ষক আঞ্চলিক পরামর্শ সভা এসব কথা বলেছেন তিনি।
সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এতে ডিজিটাল প্ল্যাটফরমে বিভিন্ন প্রশ্নের ভোটিং জরিপ অনুষ্ঠিত হয়।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এর আগে আমরা দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে থেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিশ্রুতি দিয়ে কাজ করে না। আমরা এই নীতি থেকে এখনও বের হয়ে আসতে পারিনি। আমরা এখন প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন চাই। সৎ চিন্তা করে কাজ করতে হবে। দেশের মানুষকে দায়িত্ব নিতে হবে। সব দায়িত্ব সরকারের নয়, নাগরিকদের দায়িত্ব রয়েছে।
আগামীতে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, রাষ্ট্রীয় উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন সব কিছুর চাবিকাঠি হলো নাগরিকরা সঠিকভাবে দায়িত্ব পালন করা। রাজনীতিবিদরা তাদের মতো কাজ করবে, আমলারা তাদের মতো কাজ করবেন, ব্যবসায়ীরা তাদের মতো কাজ করবেন। কিন্তু নাগারিকরা সৎ চিন্তা করে কাজ করতে হবে। নাগরিকরা দায়িত্ব নিতে হবে, কথা বলতে হবে, জবাবদিহিতা দাবি করতে হবে।
বিচার, সংস্কার, নির্বাচন তিনটিই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিচার সংস্কার নির্বাচন এ তিনটি বিষয়ের উপর আমাদের এগিয়ে যেতে হবে।
জবাবদিহিতা থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। জবাবদিহিতা থাকলে দক্ষ প্রশাসনের কথা আগে আসে। ন্যায় বিচারের কথা সামনে আসে। সুশাসনের কথা এগিয়ে আসে।
অনুষ্ঠানে ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সেকান্দর খান বলেছেন, সব দোষ রাজনৈতিক নেতাদের উপর দিলে চলবে না। সরকারি কর্মকর্তা কার্মচারীদের উপর দিলে চলবে না। সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে আমাদের নিজের উপর। আমরা নাগরিকরা যদি সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে দেশ থেকে নানা অনিয়ন দুর্নীতি বন্ধ হয়ে যাবে।
সভায় নির্বাচন পরবর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? এ বিষয়ে উপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটাররা স্বচ্ছতা ও জবাবদিহিতা কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক স্থিরতা, দুর্নীতিমুক্ত দেশ, স্বাধীন বিচার বিভাগ, বাক্স্বাধীনতা, সংখ্যালঘু নিরাপত্তা, নাগরিক অধিকার, বৈষম্য দুর করা, সুশাসন, ন্যায় বিচার, স্বাধীন বিচার বিভাগ, আইনের শাসন, নাগরিক নিরাপত্তা, কর্মসংস্থানের কথা, ন্যায় বিচার, নৈতিক শিক্ষা সংস্কার সমতার কথা বলা হয়েছে।
এসব বিষয়ের উপর বক্তারা আলোচনা করেন। বক্তব্য রাখেন সেভেন সিস শিপিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী আকবর, ডা. নাজিম উদ্দিন, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, সেলিম জাহাঙ্গীরসহ আরও অনেকেই।

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
২০ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও
১ দিন আগে
পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির
২ দিন আগে
এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।
২ দিন আগে