অন্তর্বর্তী সরকার রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না: ধর্ম উপদেষ্টা

প্রতিনিধি, চট্টগ্রাম

বর্তমান সরকার কারও প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পোষণ করে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ওয়াসিম আকরাম ও আহসান হাবিবের পরিবারেকে আর্থিক সহায়তা প্রদান শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা সত্যিকারের অপরাধী, যারা মানুষ খুন করেছে, দেশের টাকা লুট করে নিয়ে গেছে, তাদের প্রত্যেকের বিচার হবে। জাতি এই সরকারের কাছে তাই প্রত্যাশা করে। জুলাই আগস্টে আমাদের ভাইদের যারা খুন করেছে, আহত করেছে, তাদের বিচার করবে এই সরকার।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘জুলাই আগস্ট বিপ্লবে শহিদ ওয়াসিমদের জাতি চিরদিন স্বরণ করবে। বর্তমান সরকার একটি জুলাই বিপ্লব ফাউন্ডেশন গঠন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে শহিদ এবং আহতদের পরিবার আজীবন সহায়তা পাবেন।’

তিনি বিপ্লবে যারা শহিদ হয়েছেন তাদের প্রত্যেক পরিবারকে বর্তমান সরকার ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার কথা জানান।

ধর্ম উপদেষ্টা সকালে চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল গ্রামে শহিদ আহসান হাবিবের পরিবারের সদস্যদের হাতে আস সুন্নাহ ফাউন্ডেশনের দেওয়া দুই লাখ টাকার অর্থ সহায়তার চেক তুলে দেন।

দুপুরে পেকুয়ায় শহিদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে দুই লাখ টাকার চেক তুলে দেন শহিদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলমের হাতে।

এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

পরে হাবিব ও ওয়াসিমের কবর জিয়ারত করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১০ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১২ ঘণ্টা আগে