ঢাকা-কক্সবাজার রুটে ৫ দিন চলবে বিশেষ ট্রেন

কক্সবাজার প্রতিনিধি

যাত্রী চাহিদার প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটে পাঁচ দিন বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। আগামী ২৩ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে বলে জানান কক্সবাজার আইকনিক রেল স্ট্রেশনের স্টেশন কর্মকর্তা মো. গোলাম রব্বানী।

তিনি বলেন, নিয়মিত দুই জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি এই বিশেষ ট্রেন সার্ভিস চালু করা হচ্ছে। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ২৩ অক্টোবর রাত ১১টায় প্রথম বিশেষ ট্রেনটি ছেড়ে পরদিন সকাল সাড়ে ৭টায় কক্সবাজার পৌঁছাবে। ২৪ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটের ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আর ট্রেনটি ঢাকায় পৌঁছাবে রাত ১০টায়।

একইভাবে ২৫ ও ২৬ অক্টোবর রাত ১১টায় ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবে এই ট্রেন। যেটি ২৬ ও ২৭ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে যাবে।

গোলাম রব্বানী আরও বলেন, মোট ১৮টি কোচের বিশেষ এই ট্রেনটিতে আসন সংখ্যা ৬৩৪। সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার প্রেক্ষিতে এই বিশেষ ট্রেন সার্ভিসটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এতে কক্সবাজার যাতায়াত ও ভ্রমণকে নিরাপদ আর স্বাচ্ছন্দ্যময় করবে বলে মনে করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১০ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১১ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১২ ঘণ্টা আগে