হাটহাজারীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মে ২০২৫, ১৬: ১৫

হাটহাজারীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং গেইটের পরে ১১ মাইল নামক এলাকায় হাটহাজারী-অক্সিজেন আঞ্চলিক মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালের দিকে চট্টগ্রামের অক্সিজেন বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ফটিকছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি দুর্ঘটনাস্থল অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত বিশ জন যাত্রী আহত হন৷ পরে আশপাশের লোকজন ও পরে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মাসুমা আকতার জানান, বাস দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার্ড করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল্লাহ হাওলাদার আসাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে জানানো হবে। আর দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে এ ব্যাপারে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে