‘মা-ছেলের মধুর সম্পর্ক থেকে বঞ্চিত করেছিল খুনি হাসিনা’

প্রতিনিধি, লক্ষ্মীপুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ বলেছেন, মা-ছেলের মধুর সর্ম্পক থেকে বঞ্চিত করেছিল খুনি হাসিনা। দীর্ঘ সাড়ে ৭ বছর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে সাক্ষাৎ হলো। এটা যে কতটা মধুর সর্ম্পক, তা কেবল মা-সন্তানরাই বোঝে।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে মাদারীপুর পৌরসভা যুবদলের কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান পলাশ বলেন, ‘কতটা নির্মম, নিষ্ঠুর আর অত্যাচারী হলে মা আর সন্তানকে আলাদা করে রাখে। যেটা করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হাজতে রেখেছিল আর তারেক রহমানকে দেশদ্রোহী করে বিদেশ থেকে আসতে দেয়নি। ফলে বৃদ্ধা বয়সেও মা-ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়নি দীর্ঘদিন। কিন্তু এখন বীরের বেশে দেশবাসীর ভালোবাসা নিয়ে চিকিৎসার জন্য বিদেশ গেলেন বেগম জিয়া। আর মা-সন্তানের এমন মধুর চিত্র দেখলো দেশবাসী।’

এ সময় আসাদুজ্জামান পলাশ আগামীতে বিএনপিকে ভোট দিয়ে জনগণের সেবা করার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সদস্যসচিব মনিরুজ্জামান ফুকু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য কাজী হুমায়ন কবির, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিএম দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বর প্রমুখ।

এসময় এ্যাড মতিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ৩ শতাধিক অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে