খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক মারমা স্কুলছাত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণসহ পাহাড়ি নারীদের ওপর নির্যাতনের প্রতিবাদে নিপীড়নবিরোধী মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র-জনতা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা ও উক্যনু মারমা। তারা বলেন, পাহাড়ে জুম্ম নারীরা ক্রমাগত নিপীড়নের শিকার হলেও বিচার পান না। দ্রুত ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
এ সময় পাহাড়ের নারী নিপীড়নসহ খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষকদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।
এদিকে বিক্ষোভ ও সমাবেশের সময় সড়ক অবরোধ থাকায় এক ঘণ্টারও বেশি সময় ধরে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হগয়। এ সময় নিরাপত্তাবাহিনীর একটি টহল গাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনাও ঘটে।
এর আগে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে ওই মারমা কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সেনাবাহিনীর সহযোগিতায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
৪ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও আলামত সংগ্রহের কাজ শুরু করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
৬ ঘণ্টা আগে
আরিফকে জিজ্ঞাসাবাদের পরই পুলিশ ওই ভবন ঘিরে ফেলে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ও সিটিটিসিকে ডাকা হয়। সবার উপস্থিতিতে রাতে শুরু হয় অভিযান। পরে ওই বাসায় আরও ৯টি পাইপ বোমা, গান পাউডার, সায়ানাইডসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। আরিফের কাছে পাওয়া ছয়টিসহ সব মিলিয়ে ১৫টি পাইপ বোমা নিষ্ক্রিয় করে বোম্
৭ ঘণ্টা আগে