প্রতিবেদক, রাজনীতি ডটকম

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার তিন নারী ও এক শিশুসহ মোট পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে মরিয়ম আকতার ও সিএনজি চালক সাহাব উদ্দিনের নাম জানা গেলেও বাকি তিনজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে নিহতদের সবাই কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ডাক্তার দেখিয়ে ফেরার পথে একটি যাত্রীবাহী অটোরিকশা রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। মুহূর্তেই ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে তা ট্রেনের নিচে চলে যায়। ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত অটোরিকশাটি টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
ঈদগাঁও ইসলামাবাদ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আবদুল কাইয়ুম বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটক ৮১৩ নম্বর এক্সপ্রেস ট্রেনটি। সেটির ধাক্কাতেই দুর্ঘটনাটি ঘটে।’
এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কক্সবাজার সদরের ভারুয়াখালী অংশে রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ট্রেনে ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। নিহতদের মরদেহ এখনো রেললাইনের পাশে পড়ে আছে।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে