নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীবাহী বাস উল্টে আহত ২৭

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামের রাঙামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে পূর্ণার্থীবাহী বাস উল্টে কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া থেকে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পুষ্পিতা বড়ুয়া নামে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালের দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকা থেকে বাসযোগে শিশু ও মহিলাসহ ৪০ থেকে ৫০ জন পূর্ণার্থী রাঙামাটির রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ির মুন্সি আব্দুর রউফ চত্বরে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে কমপক্ষে ২৭ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান। আহতরা সবাই বড়ুয়া সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বী।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় ২৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি, ১৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়ার হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি শাহেদ উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই তীর্থযাত্রী। তবে আহতদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

৮ ঘণ্টা আগে

মেঘনার ওপর ১৭৮ কোটি টাকার সেতুর কাজ বন্ধ, ঠিকাদার উধাও

হাওর অঞ্চলে বর্ষা ও শুষ্ক মৌসুমের ভিন্ন ভিন্ন বাস্তবতার কারণে সারা বছর সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা কঠিন। সেতুটি নির্মিত হলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন থেকে ব্রাহ্মণবাড়িয়া হয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা ও অঞ্চলের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার উন্মোচিত হবে।

১২ ঘণ্টা আগে

অষ্টগ্রামে মাছ কেনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে, আদমপুর বাজারের ওষুধ ব্যবসায়ী শিব্বির আহমেদ ও একই গ্রামের বাছির মিয়ার মধ্যে মাছ কেনাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের লোকজন বাজারে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

১ দিন আগে

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

১ দিন আগে