থানচিতে আগুনে পুড়ল ৭ ঘর

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২৪, ২০: ২২

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের থুইসাপাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৭টি ঘর পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পাহাড়ি মানুষ।

শুক্রবার (১৭ মে) সকাল ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত হয়।

বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে রান্নাঘরের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জেনেছি। ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে সাতটি বসতঘর পুড়ে গেলেও রক্ষা পেয়েছে কমপক্ষে ১৫‌টিরও বেশি বসতবাড়ি। বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় পাহাড়ি বসতঘর ও তাদের অন্যান্য সম্পদ রক্ষা পায়।

তিনি আরও বলেন, আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি মানুষ আহত হয়েছেন। তা‌দের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবারও সরবরাহ করা হয়েছে।

প্রসঙ্গত, থানচির তিন্দু ইউনিয়ন থেকে পায়ে হেঁটে থুইসাপাড়ায় পৌঁছাতে ৫ ঘণ্টা সময় লাগে। পাহাড়ের উপরের এই পাড়ার আশেপাশে পানির কোন উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান বিতরণ করা হবে বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৪ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৫ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৬ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৭ ঘণ্টা আগে