রোডম্যাপ ঘোষণা ইসির বড় অপরাধ: ডা. তাহের

কুমিল্লা প্রতিনিধি
শুক্রবার কুমিল্লায় এক নির্বাচনি দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

প্রচলিত নাকি সংখ্যানুপাতিক (পিআর)— কোন পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে সে সিদ্ধান্ত নেওয়ার আগেই নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণাকে ‘অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর— দুটির মধ্যে একটি পদ্ধতি নির্ধারণ হওয়ার আগেই রোডম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এ জন্য নির্বাচন কমিশনের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।’

শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের এক নির্বাচনি দায়িত্বশীল সমাবেশে এ কথা বলেন তিনি।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. তাহের আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেছেন। এই রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীলনকশা।’

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি না থাকলেও নির্বাচনের আগে কিছু বিষয়ের সুরাহা হওয়া প্রয়োজন বলে জামায়াত মনে করে— এমন মন্তব্য করেন ডা. তাহের।

তিনি বলেন, আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এর মধ্যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হবে।

‘কিন্তু সেগুলো না করেই নির্বাচনের যে পথনকশা ঘোষণা করা হয়েছে, সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার নীলনকশা বলে আমি মনে করি। আমরা এটা হতে দেবো না। আমরা সরকার ও নির্বাচন কমিশনকে জুলাই চার্টার রিফান্ড ও পিআরের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে বাধ্য করব,’— বলেন জামায়াত নেতা ডা. তাহের।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমসহ অন্যরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৩ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৩ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে