চর দখল নিয়ে ২ ‘বাহিনী’র গোলাগুলিতে নিহত ৫, বহু আহত

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৮: ০৯
হাতিয়া থানা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার জাগলার চরের জমি দখল ও বিক্রি নিয়ে স্থানীয় ‘দুই বাহিনী’র মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বহু মানুষ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে সুখচর ইউনিয়নের জাগলার চরে জাহাজমারা ইউনিয়নের ‘কোপা সামছু বাহিনী’ ও সুখচর ইউনিয়নের ‘আলাউদ্দিন বাহিনী’র মধ্যে এ সংঘর্ষ ও পরে গোলাগুলি শুরু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাতিয়ার জাগলার চরের জমি বন্দোবস্ত নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এখন পর্যন্ত সরকারিভাবে বন্দোবস্ত না হওয়া এ জমির একাংশ গত বছরের ৫ আগস্টের পর ‘কোপা সামছু বাহিনী’ বিক্রি করে। পরে ‘আলাউদ্দিন বাহিনী’ সেখানকার আরও কিছু জমি বিক্রি করে। দুপক্ষই আলাদা আলাদাভাবে চরের দখল ও জমি বিক্রির চেষ্টা করে আসছে।

পুলিশ বলছে, এ নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে দুই বাহিনী সংঘর্ষে জড়ায়। দুপক্ষের মধ্যে একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। এতে অন্তত চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে। তাদের ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, নোয়াখালী ২৫০ শয্যা সদর হাসপাতালে একজনের মরদেহ আছে। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে আলাউদ্দিন (৪০)। বাকি মরদেহগুলো ঘটনাস্থলেই রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১৬ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে