আড়াই কোটি টাকার রিয়াল-দিরহামসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

আড়াই কোটি টাকার রিয়াল, দিরহামসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী জাকির হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ওই যাত্রীকে প্লেনের ভেতর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম।

জানা যায়, আটক জাকির হোসেনের বর্তমান ঠিকানা: ১১/১ শিক্কাটুলি, বংশাল, ঢাকা জিপিও-১০০০, ঢাকা। স্থায়ী ঠিকানা: গ্রাম-রামগঞ্জ, পো: রামগঞ্জ, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর। তিনি ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট BS-343 যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তার কাছে ৭,৭০,০০০ সৌদি রিয়াল (প্রতি সৌদি রিয়াল ৩০ টাকা দরে ২,৩১,০০,০০০ টাকা) এবং ৪৬,০০০ ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩,৮০,০০০ টাকা) পাওয়া যায়। যা ২,০৫,৭১৪ মার্কিন ডলারের সমতুল্য। বাংলাদেশি টাকায় ২,৪৪,৮০,০০০।

বিদেশি মুদ্রাসহ যাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল বলেন, আটক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৪ হাজার আরব আমিরাতের দিরহাম। এগুলোর মূল্যমান প্রায় আড়াই কোটি টাকার সমান।

তিনি আরও বলেন, আটক ওই যাত্রী যাত্রী ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন এবং পাচারকার্যে জড়িত থাকেন। তাকে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১০ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১২ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১২ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৪ ঘণ্টা আগে