চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণে কাজ করছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি অক্সিজেন-নিউ মার্কেট রুটে চলাচল করে।
বাসটি যাত্রী নেওয়ার জন্য নিউ মার্কেট মোড়ে দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ করে আগুন জ্বলতে দেখলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাসে আগুন লাগার সংবাদ আছে সাড়ে ৭টার দিকে। খবর পেয়ে নন্দনকাননের ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বাসটিতে আগুন কেউ দিয়েছে নাকি বাসে নিজে থেকে আগুন ধরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
চট্টগ্রামে এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে