চাঁদপুরে মাকে হত্যাকারী সেই যুবক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে মায়ের গলায় কাঁচি বসিয়ে হত্যাকারী বিয়েপাগল সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয়, কীভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মোসাম্মৎ বানু।

এদিকে পুলিশের হাতে ধরা পড়ার পর একেবারেই সাবলীল এবং শান্তশিষ্ট দেখা যায় ঘাতক রাসেল খানকে। তার চোখেমুখে যেন কোনো অনুশোচনার ভাব নেই। অথচ বিয়ে না করানোর অজুহাতে এই যুবক নির্মমভাবে হত্যা করেন তার মাকে।

শুধু তা-ই নয়, পাষণ্ড যুবক মায়ের গলায় কাঁচি বসিয়ে মৃত্যু নিশ্চিত করে সেই খবর মুঠোফোনে বাবাকে জানিয়ে গাঢাকা দেন। তবে শেষ রক্ষা হয়নি মাকে হত্যাকারী ছেলে ঘাতক রাসেল খানের। হত্যাকাণ্ডের পাঁচ ঘণ্টার মধ্যে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

ফরিদগঞ্জ থেকেই পুলিশের একটি দল কৌশলে ঘাতক রাসেল খানকে আটক করে। এ সময় যে কাঁচি দিয়ে মায়ের গলা কেটেছেন সেটিও উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত জানান চাঁদপুর জেলা পুলিশের মুখপাত্র পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। তিনি জানান, রাসেল খান বিয়ে করার জন্য তার বাবার ওপরও নির্যাতন করতেন। তবে ছেলেটার স্বভাব এবং আচার-আচরণে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসম্যহীন।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপারেশনস) রাশেদুল হক চৌধুরী, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমুখ।

পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে চাঁদপুরের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন রাসেল। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামে ছেলের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন মা মোসাম্মৎ বানু।

হত্যাকারী রাসেল খান ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামের আতর খানের তিন মেয়ে দুই ছেলের মধ্যে সবার ছোট।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৪ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৬ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৬ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৭ ঘণ্টা আগে