নির্বাচনের দিন গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
আতুমং মারমা। ফাইল ছবি

রাঙামাটিতে উপজেলা নির্বাচনের দিন সন্ত্রাসী হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান আতুমং মারমা (৫১)। বৃহস্পতিবার রাত প্রায় বারোটার দিকে তিনি মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তংচঙ্গ্যা।

তিনি জানান, ২১ মে দ্বিতীয় ধাপের নির্বাচনের দিন রাতে গুলিবিদ্ধ আহত হওয়ার পর আতুমং মারমা চট্টগ্রামে চিকিৎসাধীন ছিলো। রাতে তার সাথে থাকা ওয়ার্ড মেম্বার ও স্বজনরা ফোন করে জানিয়েছেন তিনি মারা গেছেন।

এর আগে মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে এগারোটায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বড়থলী পাড়ায় গুলিবিদ্ধ হয়েছিলেন আতুমং। ওই সময় বড়থলী ইউনিয়নের চেয়ারম্যান বড়থলী পাড়ার একটি বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরদিন (বুধবার) ভোরেবান্দরবান জেলার রুমা সদর হাসপাতালে নেওয়া হয়।

রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুবেল জানিয়েছিলেন, রোগীর গায়ে দুটি গুলি লেগেছে। তার মধ্যে হাতে গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি আটকে আছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ পাঠানো হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৩ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৫ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৬ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৭ ঘণ্টা আগে