‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ বলায় কিশোরীকে গরম পানিতে ঝলসে দেওয়া নারী গ্রেপ্তার

প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারায় এক বৃদ্ধকে উদ্দেশ্য করে ‘মুরুব্বি মুরুব্বি, উঁহু উঁহু’ বলায় কিশোরীর মাথায় গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগে সায়েরা খাতুনকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে আনোয়ারা উপজেলার বটতলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গরম পানি ঢেলে কিশোরীকে ঝলসে দেওয়ার ঘটনায় রবিবার রাতে তার নানা আমির হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ রাতেই অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করে। আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

দগ্ধ কিশোরীর নাম পপি আক্তার (১২)। পপি আকতারের বাবা মফিজুর রহমান ৯ বছর আগে এবং মা বেবী আকতার ৭ বছর আগে মারা যান। এরপর থেকে পপি আক্তার আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওয়াইজারো গ্রামে নানা বাড়িতে থাকতেন।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে আরও কিছু শিশু-কিশোরের সঙ্গে ওই কিশোরী নানাবাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ (৬৫) নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু-কিশোরদের সবাই ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ করে দুষ্টুমি শুরু করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও শিশু-কিশোরদের কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পর এয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়েরা খাতুন (৬০) গরম পানি নিয়ে উঠানে আসেন। একপর্যায়ে কিশোরী পপি আকতারের মাথায় গরম পানি ঢেলে দেন। এরপর তাকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে ওই কিশোরী হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

৯ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১১ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১২ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৩ ঘণ্টা আগে