প্রতিবেদক, রাজনীতি ডটকম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের জের ধরে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে শনিবার বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে অবরুদ্ধ করে রাখার ঘটনাকে কেন্দ্র করে সমন্বয়কদের বিরোধ সামনে আসে।
চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রাসেল আহমেদ সাংবাদিকদের জানান, মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে নগরের ওয়াসার মোড়ে একটি রেস্টুরেন্টে ‘ডট গ্যাং’ নামে একটি গ্রুপের ছেলেরা বিকেলে আটকে রাখে। পরে খবর পেয়ে শিক্ষার্থীদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি।
এই ঘটনা নিয়ে রাসেল আহমেদ এবং তার সহযোগীরা শনিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকেন।
রাসেলের সংবাদ সম্মেলন শেষ করার সঙ্গে সঙ্গে একই ভেন্যুতে আবার সংবাদ সম্মেলন শুরু করেন আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। তিনিও সংবাদ সম্মেলন হান্নান মাসউদের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন।
সংবাদ সম্মেলন চলাকালে সমন্বয়কদের দুই গ্রুপে উত্তেজনা সৃষ্টি হয়। একটি পক্ষ রাফির বিরুদ্ধে স্লোগান শুরু করে। এক পর্যায়ে উভয়পক্ষে হাতাহাতি ও বিক্ষোভের ঘটনা ঘটে। তবে কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষ প্রেস ক্লাব চত্বর ত্যাগ করেন।
এ ঘটনায় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
২১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে