প্রতিবেদক, রাজনীতি ডটকম

বান্দরবানের আলীকদমে অভিযান চালিয়ে পাঁচ দালাল ও ৫৮ জন মায়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচির মুখ থেকে তাদের আটক করা হয়।
আটক দালালরা হচ্ছেন- নয়াপাড়ার মো. আরিফুল ইসলাম (২৫), মো. জামাল উদ্দিন (২৭), মো. খোরশেদ আলম (৫৭), বাজারপাড়ার মো. নজরুল ইসলাম (৪০) ও চৈক্ষ্যং ইউনিয়নের মো. আবু হুজাইফা (৩২)।
বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদে আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবির জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি টহল দল ব্যাটালিয়ন সদর থেকে চার কিলোমিটার পূর্ব-দক্ষিণে বুচির মুখে অভিযান চালায়। এ সময় ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিক এবং পাঁচ বাংলাদেশি দালালকে আটক করা হয়েছে।
এ ছাড়া পরিবহনের কাজে ব্যবহৃত একটি ডাম্পার ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, মায়ানমারের নাগরিক আটকের খবর শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কাউকে আনা হয়নি।

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।
২১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে