কুমিল্লায় মা ও ভাতিজিকে হত্যার অভিযোগে তরুণ আটক

কুমিল্লা প্রতিনিধি
সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে ইমন (২৪) নামের এক তরুণের বিরুদ্ধে নিজের মাকে কুপিয়ে এবং আট মাস বয়সী ভাতিজিকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন শিশুটির মা ও ইমনের ভাবি রাবেয়া বেগম।

পরে স্থানীয় লোকজন ইমনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ইমনের মা পেয়ারা বেগম ও তার আট মাস বয়সী ভাতিজি ইসরাত জাহান। গুরুতর আহত রাবেয়া বেগমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে হঠাৎ উত্তেজিত হয়ে ইমন দা দিয়ে তার মা পেয়ারা বেগমকে কোপান। এরপর তিনি তার আট মাস বয়সী ভাতিজি ইসরাতকে আছাড় দেন। এ সময় রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দাদি পেয়ারা বেগম ও তার নাতনি ইসরাত জাহানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় লোকজন ইমনকে ঘটনাস্থল থেকে আটক করে পাশের একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি মনিরুজ্জামান জানান, তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। ইমন পুলিশি হেফাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেঘনায় নেমে যমজ ২ ভাইয়ের মৃত্যু, নিখোঁজ ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে যমজ দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের আরেক সহপাঠী নিখোঁজ রয়েছে। রোববার দুপুর ১টার দিকে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

১৯ ঘণ্টা আগে

গাইবান্ধায় বাড়ি-স্কুলের সামনে পরপর ৩টি হাতবোমা বিস্ফোরণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বাড়ি, স্কুল ও সড়কের পাশে পরপর তিনটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার ভোরে অল্প সময়ের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২০ ঘণ্টা আগে

৪ দফা দাবি পূরণে ২৪ ঘণ্টার আলটিমেটাম, কুবি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার

ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যার বিচার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চার দফা দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবিগুলো বাস্তবায়নে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন তারা। রোববার মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা এ ঘোষণা

১ দিন আগে

বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়: পুলিশ

আইফোন দিতে না চাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যায় বাঁশের শক্ত লাঠি ব্যবহার করা হয়। রোববার দুপুরে ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

১ দিন আগে
Advertisement