পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থিদের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ২০: ০৫
ছবি: সংগৃহীত

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পল্লবী থানার ওসি হাসান বাসির। এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরির সময় পানির পাম্প বসানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে তা দুই পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ‘ঝামেলাটা বিহারি-বিহারিদের; পরে এর জেরে ঝামেলাটা দুই পক্ষের মধ্যে ছড়ায়।’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুলিশ আরও জানায়, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০ থেকে ২৫০ জনের মধ্যে পালটাপালটি ধাওয়া হয়। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনাও ঘটে।

আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি হাসান বাসির বলেন, ‘তাদের মধ্যে ঢিল মারামারি হয়েছে। কেউ আহত হয়েছে কি না— তথ্যটি আমাদের কাছে এখনো আসেনি।’

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুমিল্লায় ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আশরিয়ারচর থেকে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। শুক্রবার মহাসড়কের একটি সেতুর জরুরি সংস্কারের কারণে তৈরি হওয়া এ যানজটে আটকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন আমিরুন্নেছা নামের এ

৬ ঘণ্টা আগে

রংপুরে ৪ খুন: আসামিদের পক্ষে লড়বেন না আইনজীবীরা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় আইনজীবী সমিতি ভবনে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

৭ ঘণ্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের সাবস্টেশনে অগ্নিকাণ্ড, সরবরাহ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরাতন বৈদ্যুতিক সাবস্টেশনে এ অগ্নিকাণ্ডে ঘটে।

৭ ঘণ্টা আগে

বাস শ্রমিকদের ওপর হামলার জেরে চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ

সকাল থেকে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-জীবননগর ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যে পৌঁছাতে বিকল্প যানবাহনে গুণতে হচ্ছে কয়েক গুণ টাকা।

১১ ঘণ্টা আগে