উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল তরুণীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মুক্তা আক্তার। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত একটি রিকশা থেকে রাস্তায় পড়ে মুক্তা আক্তার নামের (২১) এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাৎক্ষণিক ওই তরুণীকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আমরা ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি।

নিহত মুক্তা আক্তার (২১) বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে। বছর দুই আগে গার্মেন্টসকর্মী লিমন হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে স্বামীর সঙ্গে দক্ষিণখান এলাকায় ভাড়া বাসায় থাকছিলেন।

স্বজনরা বলছেন, বৃহস্পতিবার দক্ষিণখানের বাসা থেকেই ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন মুক্তা। রিকশায় বসা অবস্থায় তার ভ্যানিটি ব্যাগ ধরে প্রাইভেটকার থেকে টান দেয় ছিনতাইকারীরা। এ সময় সড়কে পড়ে তিনি গুরুতর আহত হন।

এরপর তিনটি হাসপাতাল ঘুরে দুপুর ২টার দিকে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক।

ঢাকা মেডিকেলে মুক্তার স্বামী লিমন হোসেন বলেন, রাস্তায় পড়ে যাওয়ার পর পথচারী ও রিকশার অপর যাত্রী মুক্তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিতে দেরি হওয়ায় টঙ্গীতে আহসানউল্লাহ মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় পঙ্গু হাসপাতালে। চতুর্থ দফায় পঙ্গু হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নীলসাগরের লাইনচ্যুত বগি উদ্ধার দুপুর নাগাদ

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয় বগুড়ার সান্তাহার এলাকায়। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

৮ ঘণ্টা আগে

ঈদযাত্রায় গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

দূরপাল্লার বাসে থাকা যাত্রীরা বলেন, বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে বাড়তি ভাড়া দিয়ে গাড়িতে উঠেছি। এক ঘণ্টায় গাড়ি এক কিলোমিটার এগিয়েছে। ধীরে ধীরে যানজট বৃদ্ধি পাচ্ছে। ৬ ঘণ্টার সড়ক ১২ ঘণ্টায় শেষ হবে কিনা তাই ভাবছি।

১ দিন আগে

নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে ও উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

১ দিন আগে

রাজশাহীতে সমাহিত হবেন অভিনেতা শামস সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতেই সমাহিত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেতেমখাঁ কবরস্থান-এ তাকে দাফন করা হবে।

১ দিন আগে