প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকার যাত্রাবাড়ী থানার ফটকে ককটেল বিস্ফোরণের একদিন পর আবারও থানার বিপরীত পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে থানার বিপরীতে সামাদ সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এতে বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক আহত হয়েছেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কে বা কারা এগুলো বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানতে পুলিশ কাজ করছে।
পুলিশের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে রিকশাচালক বিল্লাল আহত হন।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর যাত্রাবাড়ী থানার প্রধান ফটক ও যাত্রাবাড়ী চৌরাস্তায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইবাদুর রহমান নামের এক রিকশাচালক আহত হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
শুক্রবার রাজধানীর আরও কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগের সোহাগ বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে, সাড়ে ৬টার দিকে মহাখালী এলাকায়, রাত ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে এবং রাত ৯টার দিকে মগবাজার মোড়ে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া রাত ১১টার দিকে রামপুরা বিটিভি ভবনের সামনে দুটি এবং রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকার ঢাকা কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে শনিবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুরের ১ ও ১১ নম্বরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের সামনে শিকড় পরিবহনের একটি চলন্ত বাসে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
একই সময়ে মিরপুর-১ আনসার ক্যাম্প এলাকায় অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুন লাগে। মিরপুর থানার ওসি হাফিজুর রহমান জানান, স্থানীয় লোকজনের সহায়তায় দ্রুত আগুন নেভানো হয়। দুই বাসে আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোতে বিভিন্ন থানায় মামলা হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনাগুলোর পর রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, উড়ালসড়ক ও প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর পাশাপাশি পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পাঁচ উপজেলার ১০০ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়ার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা হিসেবে দুটি করে গাছের চারাও দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
৪ ঘণ্টা আগে
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
৬ ঘণ্টা আগে
শনিবার দুপুরে কুবি ক্যাম্পাসের পাশের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামের এক যুবককে আটক করা হয়েছে।
৬ ঘণ্টা আগে