ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেট কার সংঘর্ষ, নিহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গজারিয়া এলাকার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর ২টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রাইভেট কারের চালক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।

আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় প্রাইভেট কারটিতে চালকসহ পাঁচজন ছিলেন। অন্যদিকে বাসের যাত্রীরা বড় ধরনের ক্ষতির শিকার হননি।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ওলিউজ্জামান বলেন, ‘নিউ বলেশ্বর’ বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। প্রাইভেট কারটি মায়ামি রেস্টুরেন্টে খাওয়া শেষে কিছুটা পথ উল্টো পথে গিয়ে ইউটার্ন করে ঢাকার দিকে ফিরছিল। ইউটার্ন নেওয়ার আগেই বাসটির সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের ওপর উঠে উল্টে যায় এবং প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাকবলিত দুটি যান সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পরে কুমিল্লামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ক্যাম্পাসের পাশের জঙ্গলে পড়ে ছিল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাড়িতে ফেরেনি।

৫ ঘণ্টা আগে

সুনামগঞ্জে জুয়া-মাদকে আসক্ত বাবার হাতে প্রাণ গেল ৩ শিশুর

তাহিরপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফৌজিয়া জানান, ধারণা করা যাচ্ছে ঘটনা রাতে ১টা বা দেড়টার দিকে ঘটেছে। পরে সকাল ৭টা ২০ মিনিটের দিকে তিন সন্তান ও বাবাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায় শিশু তিনজন হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। আর বাবা শরাফতকে উন

৬ ঘণ্টা আগে

রূপপুর থেকে দুমা নির্বাচনে ভোট দিলেন সাড়ে ৩ হাজারের বেশি রাশিয়ান

ঢাকায় অবস্থিত রুশ দূতাবাসের বরাত দিয়ে তাস জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার রুশ নাগরিকরা দিয়েছেন আগাম ভোট। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় আগাম ভোট দেওয়ার সুযোগ ছিল। ফলে কর্মস্থল না ছেড়েই প্রকল্পের রুশ কর্মীরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছ

২০ ঘণ্টা আগে

পাবনায় শিশু ধর্ষণের পর হত্যা: অভিযুক্তের বাড়ি গুঁড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুপুরে উত্তেজিত জনতা সংগঠিত হয়ে মোস্তফার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে বিপুলসংখ্যক মানুষের ভিড় ও ক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়।

২১ ঘণ্টা আগে
Advertisement