প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ থানা ঘেরাও করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথমে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচি থেকে পুলিশকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) রাজু ভাস্কর্যের সামনে উপস্থিত হয়ে সাম্য হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সাম্যের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর হবে।
এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ এবং সাধারণ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল শাহবাগ থানায় পুলিশের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাম্য হত্যাকাণ্ডসংক্রান্ত সর্বশেষ অগ্রগতি তুলে ধরার কথা রয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
১৪ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১ দিন আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে