প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না দিলে রাজনৈতিক শক্তিগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ শনিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইনিয়ে-বিনিয়ে নির্বাচন দেওয়ার কথা বলছে। বিদেশে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলেন। যদি সৎ উদ্দেশ্য থাকে, তাহলে দেশে সংবাদ সম্মেলন করে নির্বাচনের রোডম্যাপ দিন। আপনাকে অতি শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। একমাসের মধ্যে না দিলে রাজনৈতিক শক্তিগুলো বসে পরবর্তী সিদ্ধান্ত নেবে।’
তিনি বলেন, ‘সার্বভৌম স্বাধীন রাষ্ট্রে গণপরিষদ নির্বাচন নয়। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, দ্বিতীয় রিপাবলিকের কথা আনছে- হয় তারা বোঝে না, নয়তো জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।’
যারা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, তাদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘৫ আগস্ট কি মেম্বার চেয়ারম্যান করার জন্য হয়েছিল। এগুলো মূলত গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে চায় একটি গোষ্ঠী।’
তিনি বলেন, ‘এই গণ-অভ্যুত্থানের পর সুস্থধারার রাজনীতিতে আওয়ামী লীগ আর কখনও ফিরতে পারবে না। দলটি যদি আবারও রাজনীতির সুযোগ পায়, তবে সেটা আমাদের রাজনৈতিক ব্যর্থতা।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘৫ আগস্ট নির্ধারণ হয়ে গেছে দেশে আর মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। সেই দলটিকে এখনও বিচারের আওতায় আনা হয়নি, শুধু মুখেই বলছে অন্তর্বর্তী সরকার।’

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
২ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে