প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়।
বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপরই বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চাওয়া হয়।
এদিকে, রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। বৈঠকে নির্বাচন কমিশন সংসদ নির্বাচন প্রস্তুতি বিষয়ে বিএনপি নেতাদের জানান।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে