ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রামই মুক্তির একমাত্র পথ : ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২১: ৩১
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুই যুগ ধরে আমাদের দেশে সংবিধানকে ধ্বংস করেছে। মানুষের ভোটের অধিকার, বস্ত্রের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত পরিবেশে কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ সরকার।

বুধবার (৩ এপ্রিল) ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে জেলা আইনজীবী সমিতির সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

ফখরুল বলেন, আওয়ামী লীগ অতীতে যা করেছিল, এখনো একইভাবে সমস্ত দলগুলো নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠান করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাইরের দেশ থেকে আমাদের নেতৃত্ব দিচ্ছে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। বিভিন্ন মামলায় আমাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছে। ফ্যাসিবাদী পরিস্থিতিতে দেশের মানুষের জীবন আজ অতিষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, আজকে জাতীয় ঐক্যের প্রয়োজন। সমস্ত জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করবে এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। এর আগে জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমানের কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে